Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

৩-০ তে আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার দাপুটে জয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯৭ সময় দেখুন
16

শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে হয় আদায় করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে আইসল্যান্ডকে। এর মধ্যে লিওনেল মেসিরও গোল আছে। অনলাইন এনডিটিভির খবরে বলা হয়, শুরুতেই বড় ধাক্কা খেতে পারতো আর্জেন্টিনা। কারণ ম্যাচের প্রথম কয়েক মিনিটেই সহজ সুযোগ মিস করে আইসল্যান্ড। তবে অল্প সময়ের মধ্যেই ভ্যালেন্তিন বার্কো বাইরের দিক থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন ৮ মিনিটে। আর্জেন্টিনার তারকা নম্বর ১০ লিওনেল মেসি ৬৮ মিনিটে মাঠে নামেন। নামার সঙ্গে সঙ্গেই ম্যাচে প্রভাব ফেলেন। তার নিখুঁত পাস থেকে লাওতারো মার্টিনেজ পেনাল্টি আদায় করেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি।

এরপর থিয়াগো আলমাদা সুন্দর পাসিং মুভে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। সেসময় মেসি ও মার্টিনেজের সমন্বয় আইসল্যান্ডের রক্ষণভাগ ভেঙে গুঁড়িয়ে দেয়।

বার্কো ৮ মিনিটে গোল করেন। পরে মেসির আগমন আর্জেন্টিনার আক্রমণে আরও গতি ও নিয়ন্ত্রণ এনে দেয়। ৮৮ মিনিটে আর্জেন্টিনা আরও গোলের চেষ্টা চালায়। কিন্তু মেসির শট ব্লক হয়ে যায়। ৮৫ মিনিটে মেসি ও ডি পল মিলে আলমাদাকে সহজ সুযোগ তৈরি করে দেন। আলমাদা গোল করেন।

তখন গোলের ব্যবধান দাঁড়ায় ৩-০। এর আগে ৭৮ মিনিটে মেসি ফ্রি-কিক থেকে সরাসরি না গিয়ে রোমেরোকে পাস দেন, কিন্তু সুযোগ কাজে লাগে না। তারও আগে ৭৬ মিনিটে মেসি মাঝমাঠে নেমে খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ৭০ মিনিটে লাওতারো মার্টিনেজের শট পোস্টে লাগে। তার আগে ৬৮ মিনিটে লিওনেল মেসি মাঠে নামেন। ৬৫ মিনিটের সময় ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হলে রেফারি হস্তক্ষেপ করে খেলোয়াড়দের আলাদা করেন। এর আগে ৬০ মিনিটে মেসির জন্য অপেক্ষা বাড়তে থাকে। স্কালোনি তাকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমার্ধে ৮ মিনিটে ভ্যালেন্তিন বার্কোর গোলে ১-০ তে এগিয়ে থাকে আর্জেন্টিনা।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

৩-০ তে আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার দাপুটে জয়

আপডেটের সময়: ০১:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬