Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

কানাইঘাট গ্রীষ্মকালীন মেলা ২০২৬: জমজমাট আয়োজন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

229

কানাইঘাট গ্রীষ্মকালীন মেলা ২০২৬: জমজমাট আয়োজন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

কানাইঘাট প্রতিনিধি:
কয়েক বছর পর সিলেটের কানাইঘাটে আয়োজিত হয়েছে কানাইঘাট গ্রীষ্মকালীন মেলা ২০২৬। চার দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্টল, বিনোদনমূলক আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

তবে আনন্দের পাশাপাশি মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মেলা প্রাঙ্গণে কিছু তরুণকে নারীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মেলায় নারী, শিশু ও পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

দর্শনার্থীদের প্রত্যাশা, মেলা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং মেলার বাকি সময়টুকুতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।

মেলা সবার আনন্দের জায়গা সেই আনন্দ যেন কারও ব্যক্তিগত নিরাপত্তা বা গোপনীয়তার কারণ হয়ে না দাঁড়ায়, সেটিই এখন প্রত্যাশা।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

কানাইঘাট গ্রীষ্মকালীন মেলা ২০২৬: জমজমাট আয়োজন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

আপডেটের সময়: ০৪:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬