Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল পুলিশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৫৭ সময় দেখুন
52

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার চট্টগ্রাম নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের হারানো সম্পদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এ লক্ষ্যে জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে চালানো অনুসন্ধানে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্য সন্তোষজনক অর্জন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে জনসেবামূলক কাজ আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল সুরক্ষা ও হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে উপকারভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়েছে।

Note: information by Bangladesh tv

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল পুলিশ

আপডেটের সময়: ০৩:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬