Dhaka ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

স্বামী মরদেহ নিয়ে বা‍ড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী !!

17

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন জাহানারা বেগম (৫৫)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নড়াইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক আকবার হোসেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজ সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহেরের মা এবং মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। নিহত অ্যাম্বুলেন্স চালক আকবার হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চর কোলাকোপা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেনের মৃত্যু হলে তাঁর মরদেহ নিয়ে স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যশোরের মাহিদিয়া গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন জাহানারা বেগম। অ্যাম্বুলেন্সটিতে মোট নয়জন আরোহী ছিলেন।

সকালে নড়াইল-ঢাকা মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

স্বামী মরদেহ নিয়ে বা‍ড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী !!

আপডেটের সময়: ০৫:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬