Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার
সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হবে না : জেলা বিএনপির অনুরোধে আশ্বাস উপদেষ্টা আলী ইমরাম মজুমদারের

  • সুহেল আহমদ
  • আপডেটের সময়: ০৭:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৬৯ সময় দেখুন
230

সিলেটবাসীকে আশ্বস্ত করলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে এ আশ্বাস প্রদান করেন তিনি।

সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।

জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বার্তা প্রেরক :
মাহবুব আলম
সহ-দফতর সম্পাদক
সিলেট জেলা বিএনপি
প্রতিবেদক:- সুহেল আহমদ (সম্পাদক) সুরমা দর্পণ

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হবে না : জেলা বিএনপির অনুরোধে আশ্বাস উপদেষ্টা আলী ইমরাম মজুমদারের

আপডেটের সময়: ০৭:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫