Dhaka ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

18
সিলেট নগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি।

স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলকারীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। এ সময় সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করলেও মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলকারীর সংখ্যা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশকে বাধা দিতে দেখা যায়নি।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

আপডেটের সময়: ০৫:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬