Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

বিশ্বকাপের খেলা দেখা কেন্দ্র করে আলম হত্যাকাণ্ড: মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রধান আসামি পুলিশের জালে।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪২৫ সময় দেখুন
32

সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১:৪৫ মিনিটে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে আপন চাচাতো ভাই আলম হোসেনকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত পারভেজ আহমদ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত আলম হোসেনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জুলাই রাত প্রায় ২:০০টার দিকে প্রধান আসামি পারভেজ আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।

এদিকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ মামলাটি রুজু করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

বিশ্বকাপের খেলা দেখা কেন্দ্র করে আলম হত্যাকাণ্ড: মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রধান আসামি পুলিশের জালে।

আপডেটের সময়: ০১:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬