আপডেটের সময়:
১১:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৩২
সময় দেখুন
যেকোনো মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,সংসদে বিল পাস।
মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য দমনে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। নতুন এ সংশোধনীতে ডিজিটাল বা সাইবার মাধ্যমসহ বিভিন্ন উপায়ে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, বিজ্ঞাপন বা লেনদেনের সঙ্গে জড়িত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের ব্যবস্থাও রয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক মাদক ব্যবসা দ্রুত বিস্তার লাভ করায় এই সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত মাদক ব্যবসা কঠোরভাবে দমন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে মাদক চোরাচালান ও অবৈধ...
295
মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য দমনে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে।
নতুন এ সংশোধনীতে ডিজিটাল বা সাইবার মাধ্যমসহ বিভিন্ন উপায়ে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, বিজ্ঞাপন বা লেনদেনের সঙ্গে জড়িত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের ব্যবস্থাও রয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক মাদক ব্যবসা দ্রুত বিস্তার লাভ করায় এই সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত মাদক ব্যবসা কঠোরভাবে দমন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আইনটি কার্যকর হলে মাদক চোরাচালান ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।