Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।

224

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের খবরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।
প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নেমে আসা জনতা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে।

এদিকে কাঠমান্ডু উপত্যকার ভৈসেপাটিতে মন্ত্রীদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে এবং উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তাদের সেনা ব্যারাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা ইতোমধ্যে ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়েছে। এ সময় দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে স্লোগান শোনা যায়।

এছাড়া সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বলকোটে অবস্থিত ব্যক্তিগত বাসভবনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার সকালে আগুন লাগার পর পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সুরমা দর্পণ ডেস্ক :

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।

আপডেটের সময়: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫