Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জকিগঞ্জ-শেওলা সড়কের ৫৩ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন

25

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে জকিগঞ্জ-শেওলা সড়কের উন্নয়ন কাজের জন্য প্রায় ৫৩ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জানা গেছে, সম্প্রতি সংস্কার করা প্রায় ৪ কিলোমিটার সড়ক অংশ বাদ রেখে বাকি ১৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ এই প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সড়কটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৭টি নতুন কালভার্ট নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জকিগঞ্জ-শেওলা সড়কটি সংস্কার হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যাত্রীদের ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে এলাকাবাসীর দাবি, শুধু কাজ শুরু করলেই হবে না, কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রতি সঠিক তদারকির আহ্বান জানিয়েছেন, যাতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং সড়কটি দীর্ঘস্থায়ী হয়।

এখন সকলের নজর প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন এবং মানসম্মত কাজের দিকে।

জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জকিগঞ্জ-শেওলা সড়কের ৫৩ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন

আপডেটের সময়: ০৭:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬