Dhaka ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে ভাইরাল পুলিশ কর্মকর্তা

16

নিজ কার্যালয়ে বসে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে ব্যাপক ভাইরাল হয়ে গেছেন রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাস। এ ঘটনায় থানা থেকে প্রত্যাহার করা হয়েছে তাকে।

সোমবার (৮ জুন) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে, রোববার রাতে তার ঘুষ গ্রহণের ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি টাকার খাম গ্রহণ করেন। খামটি নেওয়ার পর তিনি টেবিলের নিচে নিয়ে টাকা (যার অধিকাংশই এক হাজার টাকার নোট) বের করেন। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন তিনি। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই খামদাতাকে দেখান।

রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিওটি পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্তব্যের ঘরে।

তবে, ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম নিয়েছেন, তাকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।

কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে, বুঝতে পারছি না ভাই, অনেকে রেশন নিয়ে এর টাকাও দেয়।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

Note: information from

আরটিভি নিউজ
প্রকাশিত: সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৮:৫৫ পিএম

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে ভাইরাল পুলিশ কর্মকর্তা

আপডেটের সময়: ১০:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬