Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

15

স্ত্রী পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে ঘটেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

পরিবার ও এলাকাবাসী জানায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়ির পাশের একটি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। কর্মস্থল ও বসতবাড়ি কাছাকাছি হওয়ায় রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একসময় সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। গত ৭ মে রাজু মিয়া জহুরাকে নিয়ে চলে গেলে ক্ষুব্ধ হন হাসান। পরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।’ হাসানের ভাষ্য, ‘পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’

হাসানের সঙ্গে কথা বলে আরও জানা যায়, জহুরা আক্তার চলে যাওয়ার পর রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন হাসান। কয়েক দফা আলাপ-আলোচনার পর ৪ জুন রাজুর স্ত্রী তার তিন বছরের সন্তানকে নিয়ে সাতক্ষীরা থেকে মির্জাপুরে আসেন। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে কথা বলতে গণমাধ্যম থেকে রাজু মিয়ার নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক পক্ষ এটিকে প্রতিশোধের ঘটনা হিসেবে ব্যাখ্যা করলেও অন্যরা বলছেন, এটি সমাজে পারিবারিক ও নৈতিক মূল্যবোধের সংকটের প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং পারিবারিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।

Note : Information from টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

আপডেটের সময়: ০৮:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬