Dhaka ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

30

জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমবার (২৯জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ।

সভায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যমের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬