Dhaka ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ, পরিচয় দারী ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে বিচার দাবি

17

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বারঠাকুরী ইউনিয়নের উত্তরভাগ গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ জুন ২০২৬ তারিখে গ্রাহক হিসাব নম্বর ৭০৮-২৭০৫ এর একটি বাণিজ্যিক বিদ্যুৎ মিটারে প্রায় ছয় মাসের ৬ হাজার ২৭৯ টাকা বকেয়া ছিল। বকেয়া বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্ট গ্রাহক ও স্থানীয় ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী মো. শাকিল মিয়া (পিতা: আকদ্দস আলী) বাধা প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মো. শাকিল মিয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না বলে কর্মীদের হুমকি দেন এবং যে সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে তাকে মারধর করা হবে বলেও সতর্ক করেন। এক পর্যায়ে তিনি বাঁশ নিয়ে কর্মীদের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ঘটনাস্থলে ভিডিও ধারণ করার সময় একজন কর্মচারীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকালে তিনি নিজেকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. শাকিল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ, পরিচয় দারী ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে বিচার দাবি

আপডেটের সময়: ১০:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬