Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা।

23

সিলেটের জকিগঞ্জে গত দুই সপ্তাহে পৃথক তিনটি ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। একের পর এক এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, চলতি মাসের ৯ তারিখ জকিগঞ্জের ব্যবসায়ী শিব্বিরের প্রতিষ্ঠানের পণ্যবাহী একটি ডেলিভারি গাড়ি রতনগঞ্জ ও লামারগ্রামের মধ্যবর্তী তালগাং এলাকায় ডাকাতির কবলে পড়ে।

এরপর গত ১৪ তারিখ একই এলাকায় ব্যবসায়ী জাকিরের একটি গাড়িসহ মোট দুটি গাড়ির ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ গত ১৯ তারিখ কালীগঞ্জ থেকে কেরাইয়া অভিমুখী সড়কে আরও দুটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ব্যবসায়ীদের দাবি, প্রতিটি ঘটনার বিষয়ই প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রতিকারমূলক বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে পণ্য পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে দুই সপ্তাহে তিনটি ডাকাতি; থানা প্রশাসনকে অবগত করা হলেও নেই দৃশ্যমান কোনো ব্যবস্থা।

আপডেটের সময়: ০৭:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬