Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

51

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া আল আমিন (২৮) উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের খন্ডিল্লার গোবাড়ী এলাকার ছানাউল্লার ছেলে। তিনি সারিকাইত ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত মারকাজুল নুর আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে মাদ্রাসা খোলার পর ভুক্তভোগী শিশুটি সেখানে যেতে অনীহা প্রকাশ করে। পরে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযোগ করে যে, গত ৮ মে আসরের নামাজের পর মাদ্রাসার অফিস কক্ষের পাশের শয়নকক্ষে ডেকে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার করেছেন বলে ভুক্তভোগী জানিয়েছে।

অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আপডেটের সময়: ১০:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬