Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪৫ জন

38

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে তাঁদের ধাওয়া করে পুলিশ। ঘটনাস্থল থেকে অন্তত ৪৫ আটক করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস। মিছিলটিতে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ প্রভৃতি স্লোগান দেন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিছিল শুরু হওয়ার কয়েক মিনিট পরই সেখানে পৌঁছে তাঁদের ধাওয়া করে পুলিশ। এ সময় অন্তত ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

পুলিশের সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদেরও দেখা গেছে। ঘটনার সময় মহাসড়কের ওপর থেকে আটক করা হয় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস। এসব বাস ও মাইক্রোবাসে করে ছাত্রলীগ নেতা-কর্মীদের জেলার বিভিন্ন স্থান থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৫ জন নেতা-

কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হবে। এ ছাড়া দলীয় পরিচয় নিশ্চিত হওয়াসহ আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪৫ জন

আপডেটের সময়: ০৮:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬