Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জের আব্দুর রশিদ সিভিল কোর্ট কমিশনার হিসেবে তালিকাভুক্ত

57

সিলেটের জকিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও সিলেট জেলা জজশিপের অধীন আব্দুর রশিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার আদেশে ২ নম্বর প্যানেলের সিভিল কোর্ট কমিশনার হিসেবে অস্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছেন।

গত ২২ জুন জারি করা এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, সিলেট জেলা জজ কার্যালয়ের সুপারিশের ভিত্তিতে তাকে দুই বছরের জন্য সিভিল কোর্ট কমিশনার হিসেবে অস্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা ও দায়রা জজকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল কোর্ট কমিশনার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন আব্দুর রশিদ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এ অর্জনে যারা আমাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, সিভিল কোর্ট কমিশনাররা আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেওয়ানি মামলার বিষয়ে স্থানীয় তদন্ত, সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ায় এসব প্রতিবেদন গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে বিবেচিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জের আব্দুর রশিদ সিভিল কোর্ট কমিশনার হিসেবে তালিকাভুক্ত

আপডেটের সময়: ০৬:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬