Dhaka ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

১০ হাজার পিস ইয়াবাসহ ফুয়াদ গ্রেপ্তার, গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

42

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ফুয়াদ আল আমিন নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। স্থানীয় সূত্রের দাবি, তার কাছ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ফুয়াদ আল আমিন সিলেটের জকিগঞ্জ উপজেলা কসকনকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সাত্তার মইনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকায় ফুয়াদ আল আমিনের চলাফেরা ও গতিবিধি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা সামগ্রী তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা তাকে ইয়াবাসহ আটক করে রাখে এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় উত্তেজিত জনতার মধ্যে তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুয়াদ আল আমিনকে হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, ইয়াবাসহ আটক ফুয়াদ আল আমিন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, ফুয়াদ আল আমিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় ঘটনার প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

১০ হাজার পিস ইয়াবাসহ ফুয়াদ গ্রেপ্তার, গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

আপডেটের সময়: ০৮:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬