Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

269

সিলেটের বিয়ানীবাজারে বকেয়া পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) রাত ৮ ঘটিকার সময় উপজেলার তিলপারা ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আলী হোসেন (৩৮) উপজেলার বিবিরাই বাজারের একজন মুদি ব্যবসায়ী। পাওয়ার ট্রিলারচালক শাহিনুর রহমান ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান। ডিজেল নেওয়ার সময় দোকানদার তার কাছে পূর্বের বকেয়া পাওনা টাকা পরিশোধের কথা বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিনুর রহমান আলী হোসেনকে ঘুষি মারেন। নাকের উপর ঘুষির আঘাতে আলী হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অভিযুক্ত শাহিনুর রহমান(৩৩) উপজেলার বিবিরাই পশ্চিমপাড় গ্রামের ময়না মিয়ার ছেলে। নিহত আলী হোসেন একই গ্রামের নজির উদ্দিনের পুত্র।

বিয়ানীবাজার থানার ওসি আবুজাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময়: ০৩:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬