Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

58

নিজস্ব প্রতিবেদক | ২৪ ঘণ্টা খবর

সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জকিগঞ্জ থানার আটগ্রাম স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিয়ানীবাজার জিআর নং-১৪৪/১৮ অস্ত্র আইন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনিসুর রহমান (পিতা- মোঃ আব্দুর রহিম, মাতা- হেনা বেগম ওরফে কাজরী বেগম, সাং- চারিগ্রাম, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ মোট ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জকিগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

— ২৪ ঘণ্টা খবর
সত্যের সন্ধানে সর্বদা

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেটের সময়: ০১:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬