Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

ফাহিমের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন।

84

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ফাহিম আহমদ; চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতার আবেদন

জকিগঞ্জে এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে লুৎফুর রহমান হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিম আহমদ। গত শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে আটগ্রাম থেকে কালিগঞ্জ যাওয়ার পথে হঠাৎ করেই সে এক মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফাহিমকে তাৎক্ষণিকভাবে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় ফাহিমের একটি পার হাড্ডি ভেঙে গেছে এবং পায়ের রগ ছিঁড়ে মারাত্মক জখম হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন।

ফাহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা বহন করার সাধ্য তার পরিবারের নেই। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অর্থাভাবে চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য ফাহিমের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে একটি মানবিক ফান্ড গঠন করেছে। তারা কার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে আর্থিক অনুদান সংগ্রহ করছে।

একটি সম্ভাবনাময় তরুণের চিকিৎসা সম্পন্ন করতে এবং তাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফাহিমের পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের কাছে সাধ্যমতো আর্থিক সাহায্যের আকুল আবেদন জানানো হয়েছে।

ফাহিমের চিকিৎসার জন্য সরাসরি অর্থ পাঠাতে পারেন নিচের বিকাশ নম্বরে— বিকাশ নম্বর: 01349-037142

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

ফাহিমের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন।

আপডেটের সময়: ০৩:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬