Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর জকিগঞ্জে সেমিফাইনাল জিতেও ৫০ হাজার টাকা জরিমানার মুখে বিরশ্রী ফুটবল একাদশ দেশে সারের সংকট, কৃষকের হাহাকার,মিয়ানমারে পাচারের সময় সারভর্তি লরি আটক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন বিএনপি নেতা পাপলু জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল আম্বিয়া গ্রেফতার জকিগঞ্জ বাজারের ট্রাফিক ডালিমকে মানবিক উপহার দিলেন ওসি আব্দুর রাজ্জাক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের মাদক কারবারি গ্রেফতার সোনাসার বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক গুরুতর আহত জকিগঞ্জ পৌরসভা নির্বাচন: ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী সজীব আহমদ বিয়ানীবাজারের চারখাইয়ে ২১ লাখ টাকার ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল গ্রেপ্তার

জকিগঞ্জে বাজারের ভেতর আর নয়, নতুন নির্ধারিত স্থানে মিলবে মাংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫২৭ সময় দেখুন
33

কয়েক দিন আগে জকিগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ৭ দিনের কারাদণ্ড প্রদান করে। এ ঘটনার পর জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস ও বাজার কমিটির উদ্যোগে বাজারের ভেতর থেকে মাংসের দোকানগুলো সরিয়ে পুরাতন মাছের বাজারে নতুনভাবে মাংস বিক্রির জন্য একটি নির্ধারিত শেড নির্মাণ করা হয়েছে।
এছাড়া, পচা মাংস বিক্রির ঘটনায় জনমনে যে উদ্বেগ ও আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে এখন থেকে প্রতিদিন গরু জবাইয়ের আগে সরকারি ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে উপযুক্ত বলে বিবেচিত হলে সরকারি সনদ প্রদান করা হবে। এরপরই গরু জবাই করা হবে এবং নতুন নির্ধারিত স্থান থেকে মাংস বিক্রি করা হবে।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ মাংস বিক্রি নিশ্চিত হবে এবং জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জকিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট ১২ সেপ্টেম্বর

জকিগঞ্জে বাজারের ভেতর আর নয়, নতুন নির্ধারিত স্থানে মিলবে মাংস

আপডেটের সময়: ১২:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬